ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

একাদশে ভর্তি: ঝামেলাহীন ফি পরিশোধে নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ২ জুন ২০২৪
একাদশে ভর্তি: ঝামেলাহীন ফি পরিশোধে নতুন সুবিধা
প্রতীকী ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের পর এবার শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। অনলাইনে ভর্তির আবেদন চলছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। পরে ভর্তির ওয়েবসাইটে লগইন করে এ তথ্য নিশ্চিত হওয়া যাবে। 

রোববার (২ জুন) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। 

জানা যায়, তিন ধাপের প্রথম ধাপের ভর্তিপ্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত।
 
এ সংক্রান্ত নোটিশে বলা হয়, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ-সংক্রান্ত সমস্যা লাঘবে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার। তাই এবার ফল ভাল হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!