ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববিতে ১৫ দিনের ছুটি শুরু মঙ্গলবার

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১০ জুন ২০২৪
ববিতে ১৫ দিনের ছুটি শুরু মঙ্গলবার
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ১১ জুন (মঙ্গলবার) থেকে ২৫ জুন একাডেমিক ও ১২ থেকে ২৩ জুন পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ঈদুল আজহার ছুটির পর একাডেমিক ও অফিস কার্যক্রম সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!