ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঈদ জামাতের সময়সূচি জানাল ঢাবি কর্তৃপক্ষ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ১৫ জুন ২০২৪
ঈদ জামাতের সময়সূচি জানাল ঢাবি কর্তৃপক্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি জানাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারো ঢাবির কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৮টায় শুরু হবে। ঈদের দ্বিতীয় জামাত সকাল ৯টায় শুরু হবে।

জানা যায়, এবার ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র মুয়াজ্জিন এ জলিল।

Advertisement

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় এবং ঈশা খাঁন আবাসিক এলাকার মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!