[ শিক্ষা ]
ঈদ জামাতের সময়সূচি জানাল বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মসজিদ। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি জানাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল সাড়ে ৬টায় ঈদুল আজাহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ জুন) প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটে ঈদের জামাত সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। যদি কোনো কারণে খোলা মাঠে নামাজের জামাতের ওপর সরকারি বিধিনিষেধ জারি করা হয় বা আবহাওয়া অনুকূলে না থাকলে সেক্ষেত্রে খেলার মাঠের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের তিনটি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
.png)
সেক্ষেত্রে কেন্দ্রীয় মসজিদে সকাল ৬টা ৪৫ মিনিটে, বায়তুস সালাম মসজিদে সকাল ৭টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের জামাতে আসার অনুরোধ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!