ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হলের গ্রিল খুলে বিক্রির পথে আটক চবি শিক্ষার্থী

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২০ জুন ২০২৪
হলের গ্রিল খুলে বিক্রির পথে আটক চবি শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের দুটি গ্রিল অটোরিকশা যোগে বিক্রয় উদ্দেশ্য নেওয়ার পথে জিরোপয়েন্ট গেটে আটক হন মোহাম্মদ জুয়েল নামের এক শিক্ষার্থী। তিনি ব্যাংকিং ও বিমা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী।  

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে জিরোপয়েন্ট গেটে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন।

আটককৃত শিক্ষার্থী প্রশাসনের কাছে অঙ্গীকারনামায় বলেন, আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, আমি মোহাম্মদ জুয়েল, সেশন ১৭-১৮, ডিপার্টমেন্ট ব্যাংকিং ও বিমা, শাহজালাল হল, রুম নং ৩৩৬ এ থাকি। ভুলবশত কারণে পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশা যোগে বিক্রয় করার উদ্দেশ্যে শাহজালাল হল হইতে বাইরে নেওয়ার পথে জিরোপয়েন্ট গেটে আটক করে এবং প্রক্টর মহোদয় উপস্থিত হইলে ভবিষ্যতে এই ধরনের কাজ করিব না মর্মে অঙ্গীকার করলাম। যদি ভবিষ্যতে করি পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে তা আমি স্বাচ্ছন্দ্যে মানিয়া নিব। 

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর অহিদুল আলমকে একাধিকবার ফোন করে কোন সাড়া মেলেনি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!