মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, আমরা আশাবাদী আগামী এক বছরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা সব বেসরকারি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলোকে একাডেমিক স্বীকৃতি এবং নিবন্ধনের আওতা চলে আসবে।
.png)
তিনি বলেন, বিধিমালা জারির পরে মাঠ পর্যায়ে যে কাজ করছে, সে অনুযায়ী এরই মধ্যে ২০ শতাংশ বেসরকারি পর্যায়ের স্কুল (কিন্ডারগার্টেন) একাডেমিক স্বীকৃতি বা নিবন্ধনের আওতায় চলে এসেছে।
বহুদিন ধরে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নিবন্ধনের আওতায় আনার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে ফরিদ আহাম্মদ বলেন, এ বিষয়ে আমরা টার্গেট নিয়ে কাজ করছি। এ বছর অ্যানুয়াল প্রাইমারি সেন্সাসে দেখেছি নার্সারি, কিন্ডারগার্টেন বা বেসরকারি পর্যায়ে স্কুলের সংখ্যা একটু কমে গিয়েছিল। এ বছর ৮০০-এর মতো আরো বেড়েছে, সব মিলিয়ে ৪৪ হাজারের কাছাকাছি।
তিনি বলেন, আমরা কিন্তু বসে নেই। মাত্র দু-তিন মাস আগেও এটা ছিল ৮ থেকে ৯ শতাংশ। এখন ২০ শতাংশ নিবন্ধন বা একাডেমিক স্বীকৃতির আওতায় চলে এসেছে।