ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বদরুন্নেসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ২৯ জুন ২০২৪
বদরুন্নেসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঝুমুর আক্তার (২২) বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঝুমুরের দুলাভাই মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, ঝুমুর রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে কোনো সাড়া পাচ্ছিলেন না তারা।  ৯টার দিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে সিলিং ফ্যান থেকে নামানো হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঝুমুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর গোলাপবাগে পুলিশ কোয়ার্টারের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে ঝুমুর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!