[ শিক্ষা ]
আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে
ছবি: সংগৃহীত
বৃষ্টি ও বন্যার কথা বিবেচনা করে আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
রোববার আলোচনাকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তপন কুমার সরকার বলেন, বৃষ্টি ও বন্যার কথা মাথায় রেখে আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে শুরু হবে। ফলাফলে প্রভাব ফেলবে না। একসঙ্গে রেজাল্ট হবে।
.png)
২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে রোববার (৩০ জুন)। এ দিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৯ হাজার ৯৭০ জন। এছাড়াও প্রথম দিনে বহিষ্কার হয়েছেন ২০ পরীক্ষার্থী। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডর আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮৮ জন। বহিষ্কৃত হয়েছেন চারজন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৮৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছিলেন ৭৫ হাজার ৯৬৭ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮৮ জন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!