ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, পদ প্রত্যাশীদের সিভি আহ্বান

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১ জুলাই ২০২৪
যবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, পদ প্রত্যাশীদের সিভি আহ্বান
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। পাশাপাশি নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের সিভি আহ্বান করা হয়েছে।

৩০ জুন (রোববার) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কমিটিতে পদ প্রত্যাশীদের ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা) বাংলাদেশ ছাত্রলীগের দফতর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ জুলাই তৎকালীন কেন্দ্রীয় নির্বাহী সংসদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সোহেল রানাকে সভাপতি ও তানভীর ফয়সালকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ছাত্রলীগের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!