সোমবার (১ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ও শিক্ষা সমাপনীর আয়োজকবৃন্দ।
এ সময় নির্বাচন কমিশনার রাহুল মন্ডল বলেন, ‘২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা শেষে সেদিনই ফল প্রকাশ করা হবে। যারা দেশের বাইরে রয়েছে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভোট প্রদান করতে পারবেন।’
.png)
তিনি আরো জানান, নির্বাচনে রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলা বিভাগের মো. শাকিল মাহমুদ মিহির ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নিক্সন খান। রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাকিনা ইসলাম ঈষিকা ও চারুকলা বিভাগের মুনতাকা ইবনাত তুবা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাগ ৪৪ এর আহ্বায়ক লেলিন মাহবুব, কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ, রাজা-রানী নির্বাচনের নির্বাচন কমিশনার মো. ফরিদ উদ্দিন প্রমুখ।