ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মিরপুর কমার্স কলেজে শিক্ষার্থীর হাতে শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৫, ৬ জুলাই ২০২৪
মিরপুর কমার্স কলেজে শিক্ষার্থীর হাতে শিক্ষার্থী খুন
ফাইল ফটো

রাজধানীর মিরপুর কমার্স কলেজে এক শিক্ষার্থীর হাতে অপর এক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. জুবায়ের। তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে কমার্স কলেজের পাশেই লাল বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান।

Advertisement

তিনি বলেন, কমার্স কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয় বিস্তারিত জানার চেষ্টা করছি।

কী কারণে হত্যার ঘটনা ঘটেছে- জানতে চাইলে ওসি বলেন, আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। অভিযুক্ত শিক্ষার্থী রাজিন চৌধুরী পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, নিহত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।

সহপাঠীর হাতে জুবায়ের হত্যার বিষয় জানতে চাইলে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ বলেন, হত্যার ঘটনা জানতে পেরেছি। কিন্তু কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে সেটা জানতে পারিনি।

তিনি আরো বলেন, ঘটনা জানার পর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তারাও এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!