রোববার এনটিআরসিএ যুগ্ম সচিব (সদস্য, শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, পরীক্ষা পেছানোর সুযোগ নেই। নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
তিনি বলেন, এরই মধ্যে পরীক্ষা নেয়ার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। পরীক্ষা পেছালে নানা ধরনের সংকট সৃষ্টি হয়। তাই নির্ধারিত দিনেই আমরা পরীক্ষা নিতে চাই।
এনটিআরসিএ’র যুগ্ম সচিব আরো বলেন, তবে সরকারি কোনো নির্দেশনা থাকলে সেটা বিবেচনা করা যেতে পারে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চিত থাকতে পারেন যে, নির্ধারিত দিনেই পরীক্ষা হবে।
.png)
এদিকে এরই মধ্যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে ছেড়েছে কর্তৃপক্ষ। গত ১৫ মে ১৮তম নিবন্ধনের প্রিলিমির ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন শিক্ষার্থী।
এদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রার্থী রয়েছেন।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০। এতে ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।
এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। আর প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।