ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ১৩ জুলাই ২০২৪
১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
ফাইল ফটো

দেশে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর পরই এই পরীক্ষার ফল প্রকাশের জন্য দিন গুনতে শুরু করেছেন চাকরিপ্রত্যাশীরা।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ১২ জুলাই (শুক্রবার) স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা।

এই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান (উপসচিব) গণমাধ্যমকে বলেন, সবেমাত্র পরীক্ষা শেষ হলো। পরীক্ষার খাতা আসতে শুরু করেছে। এগুলো প্রসেসিংয়ের মধ্য দিয়ে পরীক্ষকদের কাছে পাঠানো হবে।

Advertisement

খাতা মূল্যায়নে কত দিন সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, প্রথম পরীক্ষক যিনি থাকবেন তাকে অন্তত ১৫ দিন সময় দিতে হবে। দ্বিতীয় পরীক্ষককেও একই সময় দিতে হবে। সব মিলিয়ে দুই মাস সময় লাগতে পারে।

গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ। 

প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২৯ হাজার ৫১৯ জন, স্কুল পর্যায়ের দুই লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ের দুই লাখ ২৮ হাজার ৮১৩ জন।

এর আগে গত ১৫ মার্চ এ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন। তবে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!