ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে আবেদন আহ্বান

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ১৮ জুলাই ২০২৪
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে আবেদন আহ্বান
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের অনেকেরই পছন্দ অস্ট্রেলিয়া। এই দেশের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাডিলেড ইউনিভার্সিটি। প্রতিবছর বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা লেখাপড়া করতে যান সেখানে। এ বছরও বিদেশি শিক্ষার্থীদের আবেদন আহ্বান করছে বিশ্ববিদ্যালয়টি।

জানা যায়, অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অ্যাডিলেড ও ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া একীভূত হয়ে অ্যাডিলেড ইউনিভার্সিটির যাত্রা শুরু। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা দেয়।

এ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নিয়োগযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করে। একীভূত করার পর নতুন শিক্ষাকাঠামোতে বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হবে আগামী বছরের প্রথম দিন (১ জানুয়ারি, ২০২৫) থেকেই।

Advertisement

শিক্ষার্থীদের চাকরিদাতা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা অ্যাডিলেড ইউনিভার্সিটির অন্যতম লক্ষ্য। ২০০টির বেশি শিল্প অংশীদার ও নিয়োগকর্তাদের সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়।

আবেদন

অ্যাডিলেড ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে ১৫ জুলাইয়ের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন করতে হবে। ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://adelaideuni.edu.au/)।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!