ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ক্লাস শুরুর বিষয়ে যা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ২০:১০, ২৭ জুলাই ২০২৪
ক্লাস শুরুর বিষয়ে যা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। 

বিষয়টি জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এর আগে গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Advertisement

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, টেক্সটাইল, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও অন্যান্য কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ইউজিসি এ পদক্ষেপ নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!