ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের বাড়বে ভি-রোল ফরম পূরণের সময়কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ২৯ জুলাই ২০২৪
ফের বাড়বে ভি-রোল ফরম পূরণের সময়কাল
ছবি: সংগৃহীত

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের সময়সীমা ফের বাড়তে পারে। বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সোমবার (২৯ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।  

গণমাধ্যমকে ওবায়দুর রহমান বলেন, মোবাইল ইন্টারনেট এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইন্টারনেট চালু হলেও তা খুব ধীরগতির। এর ফলে অনেক প্রার্থী, বিশেষ করে গ্রামের প্রার্থীরা, যাদের ওয়াইফাই সংযোগ নেই, তারা ভি-রোল ফরম পূরণ করতে পারছেন না। ফলে প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে ফরম পূরণের সময়সীমা আবার বাড়ানো হতে পারে।

Advertisement

এর আগে গত ১০ জুলাই বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হয়। গত ২৪ জুলাই ভি-রোল ফরম পূরণের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়।

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। এনটিআরসিএ প্রদত্ত লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মোবাইল ফোনে এরইমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!