[ শিক্ষা ]
বেধে দেওয়া সময়ের আগেই শেকৃবি উপাচার্যের পদত্যাগ
অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া। ছবি: সংগৃহীত
মঙ্গলবার সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সমন্বয়কগণ উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র পরামর্শকদেরকে পদত্যাগের জন্য তিন ঘণ্টা আল্টিমেটাম দেয়। তবে সময় অতিক্রমের আগেই পদত্যাগ করেছেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া।
মঙ্গলবার রাত ৯টার পরে পদত্যাগ পত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য কার্যালয় এবং শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।
রেজাউল করিম জানান, উপাচার্য পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র পেয়েছি। পাশাপাশি উপ-উপাচার্য ও প্রক্টরও পদত্যাগ করেছেন। প্রো-ভিসিও পদত্যাগ করবেন বলে জেনেছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া গত ১৭ নভেম্বর ২০২০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি ১৯৮৩ সালে ঢাকার তৎকালীন বাংলাদেশ কৃষি ইন্সটিটিউটে জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!