ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যবিপ্রবি খুলছে রোববার

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১০ আগস্ট ২০২৪
যবিপ্রবি খুলছে রোববার
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামীকাল রোববার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও আবাসিক হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রভোস্ট ও প্রক্টরকে সর্বদা সচেষ্ট থাকার জন্য রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।   

শনিবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৩তম জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিজেন্ট বোর্ডের সব সদস্য ভার্চুয়ালি অংশ নেন।

এর আগে বেলা ১১টায় যবিপ্রবির কোষাধ্যক্ষ, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালকদের সমন্বয়ে বিদ্যমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী করণীয় উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশ পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!