ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভিকারুননিসার অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৪, ১১ আগস্ট ২০২৪
ভিকারুননিসার অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের পদত্যাগ দাবি
সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি ও প্রতিষ্ঠানে দুর্নীতির খলনায়ক আখ্যা দিয়ে অবিলম্বে অধ্যক্ষের পদ থেকে কেকা রায় চৌধুরীকে পদত্যাগ করার দাবিতে আন্দোলনে নেমেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। 

একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগ দাবি করেন তারা।

রোববার সকাল ১০টায় শুরু করে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন কয়েকশ’ শিক্ষার্থী। একই দাবিতে গত বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

Advertisement

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেন তারা। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির পদত্যাগ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!