[ শিক্ষা ]
আগাম অবসরের যাবেন ঢাবি রেজিস্ট্রার
রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। ছবি: সংগৃহীত
আগাম অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। এ নিয়ে তিনি আবেদনও করে রেখেছেন।
রোববার (১১ আগস্ট) বিষয়টি জানিয়েছেন প্রবীর কুমার সরকার।
প্রবীর কুমার বলেন, আমি আগে থেকেই অসুস্থ। এজন্য আগাম অবসরের আবেদনপত্র দিয়েছি। ২০২৮ সাল পর্যন্ত আমার চাকরির সময় ছিল। আগামী সপ্তাহে হয়ত অবসর নেব।
.png)
এর আগে শনিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল ও সাতটি হলের প্রভোস্ট পদত্যাগ করেন। গত ৮ আগস্ট ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!