ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ সমন্বয়কের পদত্যাগ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২২:২৩, ১৭ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ সমন্বয়কের পদত্যাগ
ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমন্বয়ক কমিটির ১৪ জন শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অপর সমন্বয়কদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শনিবার তিন পৃষ্ঠার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তারা।

গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে- সমন্বয়হীনতা, নিজেদের ব্যক্তি স্বার্থে কাজ করা, প্রভাব বিস্তার, অপ্রয়োজনীয় লিঁয়াজো কমিটি গঠন করা, বিচার করা, শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, বিভিন্ন কর্মকাণ্ডে রাজনৈতিক উচ্চাভিলাষ এবং হল উদ্ধারের নামে আত্মঘাতী সিদ্ধান্ত।

Advertisement

এর আগে, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটকে নেতৃত্ব প্রদান করা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবী সমন্বয়ক থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

সমন্বয়ক পদ থেকে সরে গেলেও যেকোনো আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে শনিবার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্টে জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে গত ১৯ জুলাই ক্যাম্পাসের গেট থেকে গ্রেফতার হন এই শিক্ষার্থী। পরে ৬ আগস্ট মুক্তি পান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!