ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ২০ আগস্ট ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ও প্রক্টরসহ ১৯ শিক্ষক। মঙ্গলবার দুপুর ২টায় এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ভি‌সি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দি‌নের মত শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে প্রক্টর আবদুল কাইউম রে‌জিস্ট্রার বরাবর চিঠি দি‌য়ে প্রথমে পদত্যাগ করেন। এরপর বেলা ১টায় ভি‌সি বদরুজ্জামান ভূঁইয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেন। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি ৬জন, চার হলের প্রাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ান, টিএসসির পরিচালকসহ ১৯ শিক্ষক পদত্যাগ করেছেন৷

এদিকে বেলা ১১টায় ভিসি পদত্যাগের পক্ষে ও বিপক্ষে বিভক্ত হয়ে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। 

Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রে‌জিস্ট্রার ম‌নিরুল ইসলাম বলেন, ‘ভি‌সি ও প্রক্ট‌রসহ মোট ১৯জন পদত্যাগ করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, ‘ভি‌সি ও প্রক্টর ছাত্র আন্দোলনে অসহ‌যো‌গিতা করেছেন। আন্দোলন দমা‌তে ও শিক্ষার্থী‌দের হয়রানি কর‌তে তারা চেষ্টা চালিয়েছিলেন।’

প্রসঙ্গত, গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে ভিসি হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তার নিয়োগের পরেই পদত্যাগকারীগণ বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্ত হন।

জাকির হোসেন, ববি প্রতিনিধি

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!