মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রবিধানমালা ২০২৪ এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো যে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
.png)
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।