[ শিক্ষা ]
টিএসসি গণত্রাণ কর্মসূচি: অনলাইন-অফলাইনে সংগ্রহ ছাড়িয়েছে কোটি টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ
বানভাসি মানুষদের সহায়তা করতে আর্থিক সহযোগিতা চেয়ে কর্মসূচি চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার অনলাইন-অফলাইন মিলিয়ে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের এই প্লাটফর্মটি।
শুক্রবার (২৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। ঐদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি চলে।
জানা যায়, এদিন টিএসসি গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে আজ রাত ৮টা পর্যন্ত ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ এক ঘণ্টায় সংগ্রহ ১৫ লাখ টাকা।
এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা সংগ্রহ হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
ডেইলি-বাংলাদেশ/কেবি/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!