ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্দোলনে নিহত তানভীনের জমানো টাকা বন্যার্তদের সেবায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ২৫ আগস্ট ২০২৪
আন্দোলনে নিহত তানভীনের জমানো টাকা বন্যার্তদের সেবায়
জাহিদুজ্জামান তানভীন ও তার মা। ছবি: সংগৃহীত

মায়ের অনুমতি নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন জাহিদুজ্জামান তানভীন। ফিরেছেন লাশ হয়ে। সেই তানভীনের মাটির ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের সহায়তায় দিয়েছেন তার মা।

রোববার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তার মা বিলকিস জামান টাকাগুলো জমা দেন।

বিলকিস জামান বলেন, তানভীর মাটির ব্যাংকে টাকা জমাতো। ঘর গোছানোর সময় ব্যাংকটি পাই। এরপর টিএসসিতে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে শুনে চলে এসেছি। তানভীরের জমানো টাকা দিয়ে কিছু সামগ্রী কেনাসহ ও নগদ সহায়তা দিয়েছি। ছেলেকে হারানোর কষ্ট থাকলেও দেশের জন্য প্রাণ দেওয়াতে গর্বিত বলেও জানান তিনি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের ভিটিবিশারা গ্রামের তানভীন গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির যন্ত্র প্রকৌশল বিভাগ থেকে দুই বছর আগে স্নাতক পাস করেন। গত ১৮ জুলাই ঢাকার উত্তরার আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (২২ আগস্ট) সারাদেশে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে চলে এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। এই কার্যক্রমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বন্যার্তদের জন্য নানাভাবে সহায়তা করছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!