ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ২৫ আগস্ট ২০২৪
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
ছবি: ডেইলি বাংলাদেশ

অনিবার্য কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্মসচিব) আনন্দ কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিতকৃত উক্ত মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!