বুধবার (২৮ আগস্ট) বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন কাজী সাইফুদ্দীন। এদিকে একই দিনে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাবি উপাচার্য সহযোগী অধ্যাপক সাইফুদ্দীনকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।
.png)
এর আগে ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এবং ১৩জন সহকারী প্রক্টর পদত্যাগ করেন। ঐ দিনই সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দেন।