ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইসলাম নিয়ে কটূক্তি: কঙ্কনের বিচারের দাবিতে বিক্ষোভ

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৭ সেপ্টেম্বর ২০২৪
ইসলাম নিয়ে কটূক্তি: কঙ্কনের বিচারের দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে অশ্লীল ও উসকানিমূলক মন্তব্য করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী কঙ্কন বিশ্বাসের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কঙ্কন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭- ১৮ সেশনের শিক্ষার্থী এবং সনাতন বিদ্যার্থী সংসদের যবিপ্রবি শাখার সভাপতি। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ শুরু হয় এবং প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর উপযুক্ত শাস্তি চেয়ে স্মারকলিপি জমা দেন। 

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে অগ্রহণযোগ্য, অশ্লীল কথাবার্তা বলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী কঙ্কন বিশ্বাসের উগ্র হিন্দুত্ববাদীদের শাস্তির আওতায় আনা জরুরি। এই ধরনের ধর্মীয় উসকানিদাতা ও অশ্লীল কটূক্তিকারীর স্থায়ী বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিতর্কিত মন্তব্য আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা তাকে নিরাপদ মনে করি না।

Advertisement

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কঙ্কন বিশ্বাস যবিপ্রবির ইতিহাসে একজন কুলাঙ্গার। তিনি ইসলাম ধর্মকে নিয়ে অত্যন্ত আপত্তিকর কটূক্তি করেছেন। যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই বাংলাদেশে মুসলমান-হিন্দু-খ্রিষ্টান ভাই ভাই হিসেবে বসবাস করছে। ভবিষ্যতেও আমরা ভাই ভাই হিসেবে বসবাস করব। এই যবিপ্রবির বুকে যেকোনো ধর্ম নিয়ে কটূক্তি করার দুঃসাহস আগামীতে কেউ দেখাবে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!