ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৭ কলেজ: ভর্তির টাকা জমা ও মাইগ্রেশন বন্ধের সময় শেষ আজ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৪
৭ কলেজ: ভর্তির টাকা জমা ও মাইগ্রেশন বন্ধের সময় শেষ আজ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির দ্বিতীয় ধাপের মেধাতালিকার ভর্তির টাকা জমা ও মাইগ্রেশন বন্ধের সময় শেষ আজ রোববার। একইসঙ্গে অটোমাইগ্রেশন বন্ধের সময়ও আজ শেষ হচ্ছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস ও নোটিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

জানা যায়, বরাদ্দকৃত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি এর একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য এই অগ্রিম টাকা চূড়ান্ত বরাদ্দের পর ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে।

Advertisement

সরকারি সাত কলেজ ও প্রযুক্তি ইউনিট তিন হাজার টাকা এবং গার্হস্থ্য ইউনিট পঞ্চাশ টাকা জমা দিতে হবে। এ সময়ের মধ্যে জমা না দেওয়া হলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহী নয় বলে গণ্য হবে এবং তার মনোনীত বিষয় প্রত্যাহার করে বিষয়ের আসনটি অন্য শিক্ষার্থীকে পরবর্তী মনোনয়নে বরাদ্দ করা হবে। পরবর্তী কোনো ধাপের বিষয় মনোনয়নে সে আর বিবেচিত হবে না।

শিক্ষার্থী ভর্তি হওয়ার উদ্দেশ্যে উপরোক্ত আগাম টাকা জমা দেওয়ার পর বরাদ্দপ্রাপ্ত কলেজের বিষয়ে ভর্তি না হলে তার জমাকৃত টাকা বাজেয়াপ্ত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!