[ শিক্ষা ]
আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর ঢাকা কলেজ ও সেন্ট্রাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কি কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
.png)
সংঘর্ষের সময় সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবশেষ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাকা কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!