ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জনি-আজহারের নেতৃত্বে কুবির সায়েন্স ক্লাব

কুবি প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৯, ১১ সেপ্টেম্বর ২০২৪
জনি-আজহারের নেতৃত্বে কুবির সায়েন্স ক্লাব
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ১৩ ব্যাচের জনি সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের আজহার উদ্দিন।

বুধবার সায়েন্স ক্লাবের মডারেটর, সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মডারেটর হিসেবে আছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়াও সংগঠনটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি ১৩ ব্যাচের শিক্ষার্থী নিয়াজ আল মাসুম, পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাঈদ, মো. দিদারুল আলম, মো. মেহেদী হাসান, কাওসার হোসেন, হুমায়রা শওকত। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, আরাফ ভূঁইয়া, ইয়াসিন আরাফাত হিমু, আমান ভূঁইয়া, জিয়াউল হোসেন।

Advertisement

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোজাহিদুল জুবায়ের, পদার্থবিজ্ঞান বিভাগের জাকিয়া জেবিন, একই বিভাগের ১৫তম ব্যাচের সাইফ হোসেন জিদনী ও সিএসই ১৫তম ব্যাচের শিক্ষার্থী সামিহা ইসলাম।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে আছেন মহিউদ্দিন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পাদক মোহাম্মদ শুভ, রোবটিক্স সম্পাদক জুয়েল নাথ, প্রকাশনা সম্পাদক মো. তরিকুল ইসলাম ও মোরসালিন হোসেন, আইটি সম্পাদক রিফাতুল ইসলাম মারুফ, সাংস্কৃতিক সম্পাদক বৃষ্টি বর্মন, প্রচার সম্পাদক শাহরিয়ার নাফিস জয় ও জান্নাতুল মেহজাবিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হৃদয় হাসান ও আল মাসুম হোসেন, বিজ্ঞান জনপ্রিয়করণ সম্পাদক মো. নাঈমুর রহমান ভূঁইয়া ও ইমন সালাম জয়, পাঠকচক্র বিষয়ক সম্পাদক নুপুর দাস ও ফাহিম মুনতাসির নাহিদ, আপ্যায়ন সম্পাদক ফাহিম চৌধুরী, বিজ্ঞান আড্ডা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সাদী ও মোহাম্মদ রুহান রুবি।

প্রসঙ্গত, আগামী এক বছর উক্ত কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, নতুন কমিটিকে বাধ্যতামূলকভাবে দ্বিতীয় COUSC জাতীয় বিজ্ঞান উৎসব -২০২৪ এর পুরস্কার প্রদান ও জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫ আয়োজন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!