ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যবিপ্রবির মসিয়ূর রহমান হলে নতুন প্রভোস্ট ড. মজনুজ্জামান

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১১ সেপ্টেম্বর ২০২৪
যবিপ্রবির মসিয়ূর রহমান হলে নতুন প্রভোস্ট ড. মজনুজ্জামান
সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহিদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ডিনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়টি জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামানকে ১১/০৯/২০২৪ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শহিদ মসিয়ূর রহমান হলের ‘প্রভোস্ট’ এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। 

Advertisement

প্রসঙ্গত, ড. মো. মজনুজ্জামান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি (অনার্স) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একই বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এর আগে সহকারী প্রভোস্ট ও ভারপ্রাপ্ত প্রভোস্টের দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!