ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১২ সেপ্টেম্বর ২০২৪
অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারের পতনের পর থেকে বিভিন্ন বিভাগ ও দফতরের ৮৩ জন প্রশাসনিক দায়িত্বতরত শিক্ষক ও কর্মকর্তা  পদত্যাগের কারণে অচল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাকাডেমিক কার্যক্রম। এই অচল অবস্থা কাটিয়ে দ্রুত ক্লাস, পরীক্ষায় ফেরার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়।

Advertisement

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্লাস পরীক্ষা চালু করা হোক। করোনা-১৯, ভিসি বিরোধী, শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম ও কোটা সংস্কার আন্দোলনের কারণে আমরা অ্যাকাডেমিক জীবনে অনেক পিছিয়ে গেছি। এখনো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস-পরীক্ষা চালু না করেন, তাহলে আমাদেরকে বড় সেজনজটের কবলে পড়তে হবে।

এ সময় বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কিরণ হাওলাদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাকিম বিল্লাহ এবং সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার ও রাজিয়া পারভীন পিংকি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!