[ শিক্ষা ]
ঢাকা কলেজের বাস ভাঙলো আইডিয়ালের শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে ঢাকা কলেজের ‘শঙ্খনীল’ বাসে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী এ ঘটনা ঘটায়।
এটিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাইন্সল্যাব এলাকায় ও আইডিয়াল কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
.png)
গত ১০ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ক্লাস বন্ধ ছিল।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!