ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ঈদে মিলাদুন্নবী ঘিরে তিন কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ঢাবিতে ঈদে মিলাদুন্নবী ঘিরে তিন কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ও হোস্টেলে দোয়া ও মিলাদ মহফিল আয়োজনসহ তিন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টায় উপাচার্যের ভবনসহ সব হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আরবি বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে হজরত মুহাম্মদর (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। আসরের নামাজের পর হল ও হোস্টেলের মসজিদগুলোতে কিরাত, দোয়া ও মিলাদ আয়োজন করা হবে।

Advertisement

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শামস উদ্দিন আহম্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!