এদিকে প্রতিবছর শরৎকাল ও ভাদ্রমাসের মাঝামাঝিতে সৌন্দর্যের প্রতীক নিয়ে কাশফুলের শুভ্রতার নতুনভাবে সেজে ওঠে বাড্ডার সাঁতারকুলে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। সবুজের মাঝে কাশফুলের সৌন্দর্য বিমোহিত করে তোলে প্রতিটি শিক্ষার্থীকে। শিক্ষার্থীরাও পাঠ চুকিয়ে প্রকৃতির রাজ্যে ভালোবাসার রঙ মাখানো সাদা কাশফুলের সাথে মিশে যায়। দোল খাওয়া কাশফুলের নরম ছোঁয়ায় মোহিত হন তারা। কেউবা সেই অনুভূতিগুলোকে ক্যামেরায় ফ্রেমবন্দি করেন আবার কেউবা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাহিমা কবির বলেন, শরৎকাল সত্যিই অন্যরকম। ঝলমলে রোদ, ফুরফুরে নির্মল হাওয়া আর আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে। এরকম বিস্তীর্ণ আকাশ, সূর্যাস্ত আর কাশবন সব মিলিয়ে চমৎকার একটি দৃশ্য।
.png)
নীল আকাশের সাদা মেঘের ভেলায়, কাশফুলে অনেকে নিজেকে হারিয়ে ফেলে। বসন্তের থোকায় থোকায় যেমন ফুল ফোটে, গাছে জাগে কচি পাতা। ঠিক তেমনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌন্দর্যের কাছে শিক্ষার্থীরা নতুন করে উদ্যমী হয় ও নিজেদের পরিস্ফুটিত করে। মনে-প্রাণে আনন্দের গান ও মনকে পুলকিত করে রাখে কাশফুলের সৌন্দর্যকে ঘিরে। শরতের সবচেয়ে বড় অনুষঙ্গ কাশফুল। আকাশের সাদা মেঘের সঙ্গে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমিনা খাতুন আশা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শরৎকাল আসলেই মাতিয়ে তোলে কাশফুলে। শরতের কাশফুল মানে শুভ্রতা। কাশফুলের ছোঁয়ায় ক্যাম্পাস নতুনরূপে সাজে। ক্যাম্পাসের এমন নবরূপ আমাদের মুগ্ধ করে।