ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ২০ সেপ্টেম্বর ২০২৪
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল- ডেইলি বাংলাদেশ

মব জাস্টিসের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ডায়না চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না’, ‘সারাদেশে নৈরাজ্য বন্ধ কর, করতে হবে’, ফাঁসি ফাঁসি চাই, তোফাজ্জলের খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন তারা।

সমাবেশে সমন্বয়ক এস এম সুইট বলেন, শহিদরা নিজেদের প্রাণ বিলিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের লড়াই ছিল বৈষম্যর বিরুদ্ধে। সেটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কারা মদদ দিচ্ছে তাদের বের করতে হবে। যে মব জাস্টিস চালু নামে বিচার বহির্ভূত হত্যা করেছে দুষ্কৃতিকারীরা তা ছাত্র সমাজ প্রতিহত করবে। আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করে ছাড়বো এবং ভবিষ্যতে এমন হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি হতে দেব না।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!