[ শিক্ষা ]
ইবির “ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট” বিভাগের নতুন সভাপতির
সহকারী অধ্যাপক মেহেদী হাসান- ফাইল ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদভুক্ত ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি দায়িত্ব নিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১২ টায় বিভাগীয় সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসানকে দায়িত্ব বুঝিয়ে দেয় সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম তমাল।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, ‘সবার সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো। আমরা সবাই মিলে বিভাগকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবো। আমরা আমাদের কাজ দিয়ে বিভাগের সুনাম বয়ে আনবো। সর্বোপরি বিভাগের সার্বিক উন্নতিতে কাজ করে যাবো।’
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইবি
লিংক সফলভাবে কপি হয়েছে!