ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার প্রকাশ্যে ঢাবি শিবিরের সেক্রেটারি

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪
এবার প্রকাশ্যে ঢাবি শিবিরের সেক্রেটারি
এস এম ফরহাদ- ফাইল ফটো

সভাপতির পর এবার ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারির পরিচয় সামনে এসেছে। তার নাম এস এম ফরহাদ। তিনি ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এস এম ফরহাদ কবি জসীম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। ২০২২-২৩ সেশনে তিনি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন। বর্তমানে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি পোস্ট দেন সমন্বয়ক আব্দুল কাদের। পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টানেন। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগে, শনিবার প্রকাশ্যে আসেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি সাদিক কায়েম। নিজের ফেসবুক আইডি থেকেই পরিচয় প্রকাশ করেন তিনি। একদিন পরে পরিচয় প্রকাশ হল ঢাবি সেক্রেটারির।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!