[ শিক্ষা ]
ঢাবির আরেক হলে মিলল অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়াউর রহমান হল থেকে একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
শনিবার হলের ১০১ নম্বর কক্ষ (ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পূর্বে গণরুম হিসেবে ব্যবহৃত) থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী কক্ষটির তালা খুলে ভেতরে গ্রেনেড সদৃশ্য বস্তু দেখতে পান। পরে বিষয়টি হল প্রশাসনকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!