[ শিক্ষা ]
মব জাস্টিসের পরিস্থিতি ঘটালে কঠোর হবে ঢাবি প্রশাসন
ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মব জাস্টিসের পরিস্থিতি ঘটালে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের চলমান পরিস্থিতিতে কোনোভাবেই ‘মব জাস্টিস’ কাম্য নয়। যেকোনো পরিস্থিতিতেই শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। আইন নিজের হাতে তুলে নিলে কিংবা মব জাস্টিসের পরিস্থিতি ঘটালে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।
এতে আরো বলা হয়, সন্দেহজনক কোনো ব্যক্তির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগ, হল প্রশাসন এবং প্রক্টরিয়াল বডিকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। এ বিষয়ে সবার সহযোগিতা একান্ত কাম্য।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!