ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
পিটিয়ে হত্যা

ঢাবিতে নিহত তোফাজ্জল ছাত্রলীগের সাবেক নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ঢাবিতে নিহত তোফাজ্জল ছাত্রলীগের সাবেক নেতা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা তোফাজ্জল হোসেন ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

বুধবার রাতে ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।

জানা গেছে, কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ঢাবির ফজলুল হক মুসলিম হলে প্রবেশ করেন। ঐ সময় চোর সন্দেহে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয়। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। তারপর পুনরায় মারধর করা হয়।

Advertisement

দীর্ঘ সময় মারধরের ফলে তার অবস্থার অবনতি ঘটলে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমানে তার মরদেহ ঢামেক মর্গে রয়েছে বলে জানা গেছে।

নিহত তোফাজ্জল হোসেন পাথরঘাটার তালুকের চরদুয়ানী গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বাবা সড়ক দুর্ঘটনায় এবং মা ও ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের কোনো সদস্য জীবিত নেই। এ কারণে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!