শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ ব্লকের ধানসিঁড়ি বনাম স্বাধীনতা ফ্লোর মোকাবিলা করে।
টুর্নামেন্টে ২টি ব্লকের ৮ ফ্লোর থেকে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- স্বপ্নিল, স্বাধীনতা, ধানসিঁড়ি, ইনকিলাব, অরুণোদয়, ক্ষণিকালয়, বিজয় ২.০, ও প্রয়াস।
.png)
এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনাকারী কমিটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল, ইবি প্রেসক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল জায়িম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, ‘পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের দ্বারা এরকম আয়োজন প্রশংসনীয়। আমরা প্রত্যাশা করবো ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে সবাই এ আয়োজনকে সফল করবেন। কেননা পূর্বে আমরা এমন অনেক খেলায় দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এমন আয়োজনে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়ে চূড়ান্ত খেলা পর্যন্ত স্থগিত হয়ে গেছে। তাই আমরা যেন সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে প্রশাসনকে একটা বার্তা দিতে পারি যে শিক্ষার্থীদের দ্বারা সুশৃঙ্খল বজায় রেখে খেলা শেষ করতে পারে।