[ শিক্ষা ]
শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নাশকতার মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার সকালে সিলেট র্যাব-৯-এর পক্ষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খলিলুর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে। চলতি বছরের মার্চ মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হন তিনি।
.png)
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে শনিবার দুপুর ১টায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলায় পলাতক খলিলুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!