ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অটোপাসের দাবিতে ডিগ্রি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪
অটোপাসের দাবিতে ডিগ্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে সেশনজটের কারণে ৩ বছরের ডিগ্রি ছয় বছরে রূপান্তর করা ও অটো পাসের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ডিগ্রির শিক্ষার্থীরা। 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালন শেষে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন তারা। তাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ ও দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী (২০১৯-২০২০) সালের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের সিজিপিএ অটো পাস প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

উল্লেখ্য, ডিগ্রি পাস কোর্স ৩ বছরের শেষ হওয়ার কথা থাকলেও ৬ বছরের তৃতীয় বর্ষে পরীক্ষা শেষ হয়নি বলে উক্ত স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি সূত্রে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!