ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শেকৃবি ডিবেটিং সোসাইটির নতুন মডারেটর ড. তাজুল ইসলাম

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
শেকৃবি ডিবেটিং সোসাইটির নতুন মডারেটর ড. তাজুল ইসলাম
অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর হিসেবে নিযুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও ৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন দেন সংগঠনটির পৃষ্ঠপোষক উপাচার্য ড. মো আব্দুল লতিফ।

আন্দোলন পরবর্তী সময়ে ডিবেটিং সোসাইটির সংবিধান অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন বিষয়ে সংগঠনের এক কার্যকরী সভায় সিদ্ধান্তের পর রোববার পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা এবং মডারেটর অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ। 

শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শেকৃবি ডিবেটিং সোসাইটি (SAUDS) এর প্রধান উপদেষ্টা ও মডারেটর হিসেবে নিযুক্ত হন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী। নবনিযুক্ত মডারেটর ইতঃপূর্বে ২০০৩-০৪ ও ২০০৪-০৫ কার্যকরী কমিটিতে যথাক্রমে সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

Advertisement

এছাড়াও উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রধান অধ্যাপক ড. রাশেদুল ইসলাম, অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম, অধ্যাপক জনাব আব্দুল লতিফ,

সহযোগী অধ্যাপক ড. মো আরিফ হুসাইন, সহকারী অধ্যাপক ফয়সাল হোসাইন এবং সদ্য সাবেক সভাপতি নুর ইসলাম মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!