ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শহিদ কাইয়ুমের পরিবারকে কুবি শিক্ষক সমিতির আর্থিক সহায়তা

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
শহিদ কাইয়ুমের পরিবারকে কুবি শিক্ষক সমিতির আর্থিক সহায়তা
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র শহিদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী আবদুল কাইয়ুমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

সোমবার (৩০সেপ্টম্বর) প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে কাইয়ুমের সহপাঠীদের হাতে ২ লাখ ২৫ হাজার ৪৪৫ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের বলেন, শিক্ষক সমিতির দীর্ঘদিনের জমানো টাকা আমরা শহিদ পরিবারকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। আমরা সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি-থাকব। যদি শহিদ আবদুল কাইয়ুম পরিবারের আরো আর্থিক সহায়তা লাগে শিক্ষক সমিতি সবসময় এগিয়ে আসবে।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী, কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের। এ ছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!