ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে বিনা অনুমতিতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
চবিতে বিনা অনুমতিতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সব ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যেকোনো কর্মসূচি আয়োজন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সব ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যেকোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!