গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সব ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.png)
প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে। এর মধ্যে ফেসবুকে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থী ও ধর্মীয় ব্যানারে মানববন্ধন ও সমাবেশের ডাক দিচ্ছে অজ্ঞাত কিছু শিক্ষার্থী। বিষয়টি উদ্বেগজনক। তাই সাময়িকভাবে আমরা অনুমতি ব্যতিত সভা সমাবেশ নিষিদ্ধ করেছি। এটা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। সবকিছু স্বাভাবিক হলে এমন নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।