[ শিক্ষা ]
জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৪.৯০
ফাইল ফটো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৪ দশমিক ৯০ শতাংশ।
বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ৩৩৯টি কেন্দ্রের ৮৮০টি কলেজের ৩ লাখ ৪৪ হাজার ৮০ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) এ পরীক্ষায় অংশ নেন।
.png)
পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: https://results.nu.ac.bd/ এবং সিএসসি, বিবিএ এবং বি-মিউজিক ফলাফল ওয়েবসাইটে: https://results.nubd.info/) পাওয়া যাবে। এই পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৯০ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!